বাংলাদেশ ব্যাংক গভর্নরের পিছু লাগা ব্রিটিশ জনসংযোগ প্রতিষ্ঠান এখন আওয়ামী লীগের মুখপাত্র

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে লন্ডনের আইনপ্রণেতাদের নজরে আসা একটি ব্রিটিশ জনসংযোগ প্রতিষ্ঠান সম্প্রতি আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

গত মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে লেখা একাধিক ব্লগ পোস্ট ব্রিটিশ এমপিদের কাছে পাঠানোর পর পালাটাইন মিডিয়া নামে ওই প্রতিষ্ঠান আলোচনায় আসে। সেসব পোস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কন্যার কথিত অঘোষিত সম্পদের সঙ্গে সংশ্লিষ্টতা দেখিয়ে তাকে অভিযুক্ত করা হয়। মনসুরের সঙ্গে একটি নির্ধারিত বৈঠকের ঠিক আগে আগে চালানো ওই ঘটনায় ক্ষুদ্ধ হন ব্রিটিশ সর্বদলীয় এমপিদের একটি দল।

“রেসপন্সিবল ট্যাক্স অ্যান্ড করাপশন” বিষয়ক এই ব্রিটিশ পার্লামেন্টের এই শক্তিশালী সর্বদলীয় মোর্চা পরে এই ঘটনায় আলাদা দুটি সংসদীয় সংস্থার কাছে অভিযোগ জানায় বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছিল। 

তখন নেত্র নিউজ ও গার্ডিয়ানের প্রশ্নের জবাবে পালাটাইন মিডিয়া জানায়নি কার অর্থায়নে এ প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এখন সরাসরি আওয়ামী লীগের পক্ষে কাজ করছে।

পালাটাইনের প্রধান নির্বাহী কোনাল ওয়ালশ নিজেকে “শেখ হাসিনা এবং তাঁর নিকটস্থ পরিমণ্ডল ও পরিবারের সদস্যদের” পক্ষে মুখপাত্র হিসেবে উপস্থাপন করেছেন।

সম্প্রতি নেত্র নিউজকে দেওয়া বিবৃতিতে ওয়ালশ স্বীকার করেন যে, পালাটাইন মিডিয়া এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, মনসুরের বিরুদ্ধে ব্লগপোস্ট ছড়ানোর সময় তারা দলের মুখপাত্র হিসেবে কাজ করছিল না। “সেই সময় আমরা আওয়ামী লীগের মিডিয়া মুখপাত্র ছিলাম না,” বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংক গভর্নরের পিছু লাগা ব্রিটিশ জনসংযোগ প্রতিষ্ঠান এখন আওয়ামী লীগের মুখপাত্র

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে লন্ডনের আইনপ্রণেতাদের নজরে আসা একটি ব্রিটিশ জনসংযোগ প্রতিষ্ঠান সম্প্রতি আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ভুয়া

নারীরা কোথায় হারিয়ে গেল?

নারী অধিকারের পক্ষে যারা দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন তারা বহুকাল ধরে নির্দিষ্ট কিছু পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন, যাতে করে এত বছরের প্রাতিষ্ঠানিক বৈষম্য অতিক্রম করা যায় এবং যোগ্য নারীরা যাতে জাতীয় পর্যায়ে নির্বাচিত

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!